ক্যামেরার ফ্রেমে ভর্তিযোদ্ধাদের হাজারো গল্প!

একরাশ রঙিন স্বপ্ন আর বুকের ভেতর প্রবল আত্মবিশ্বাস নিয়ে শুরু হয়েছিল ২০২৫-২৬ সেশনের গুচ্ছ ভর্তি পরীক্ষা। একঝাঁক স্বপ্নবাজ তরুণের কাছে এটি নিজের পছন্দের পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা জায়গা দখল করার এক কঠিন লড়াই। ভর্তিযুদ্ধের প্রতিটি মুহূর্ত ছিল আনন্দ, উৎকণ্ঠা আর নিবেদিতপ্রাণ পরিশ্রমের এক সংমিশ্রণ।

এবারের ভর্তি যুদ্ধে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২,৭৩,৫৫৪ জন লড়াকু প্রাণ শিক্ষার্থী আবেদন করেছিল। বিজ্ঞানের ‘এ’ ইউনিটে ১,৫৯,১৮৯ জন ভর্তি-ইচ্ছু শিক্ষার্থী থেকে শুরু করে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের চোখেমুখে ছিল সাফল্যের অদম্য তৃষ্ণা। ২৭ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত চলা এই ভর্তি যুদ্ধের প্রতিটি দিনই ছিল একেকটি নতুন গল্পের সূচনা।

ভর্তিচ্ছুদের এই মহা চ্যালেঞ্জের দিনে তাঁদের প্রতিটি আবেগ আর অনুভূতিকে পরম মমতায় ক্যামেরার লেন্সে বন্দি করেছে নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাব (NSTUPC)- এর সদস্যরা। একঝাঁক সৃজনশীল আলোকচিত্রী দিনভর নোবিপ্রবি ক্যাম্পাসের আনাচে-কানাচে প্রস্তুত ছিলেন তাঁদের ক্যামেরা নিয়ে। প্রখর রোদে বাবা-মায়ের অপেক্ষারত ক্লান্ত মুখ থেকে শুরু করে পরীক্ষা শেষে শিক্ষার্থীর হাসিমাখা মুখ সবই ধরা পড়েছে আমাদের ফ্রেমে।

নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের আলোকচিত্রীরা তাঁদের ক্লান্তিহীন প্রচেষ্টায় এই বিশেষ দিনগুলোকে কেবল ছবিতেই নয়, বরং প্রতিটি হৃদয়ে আজীবনের জন্য স্মরণীয় করে রেখেছেন। হাজারো ভর্তিযোদ্ধার এই অমূল্য মুহূর্তগুলো আমাদের লেন্সে চির অমলীন হয়ে থাকবে।

লেখা: রবিউল আউয়াল, প্রচার সম্পাদক।

You may also like

প্রকৃতির নিরাপদ আশ্রয়: কচুরিপানা ফুল আর সাদা বকে সাজলো নোবিপ্রবি

সবুজ শ্যামলিমায় ঘেরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  ক্যাম্পাস যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অবারিত লীলাভূমি। আর এই সৌন্দর্যের কেন্দ্রবিন্দুতে এখন

Read More »

বইয়ের ঘ্রাণে উৎসবমুখর নোবিপ্রবি: ‘বই-শাখী’ বইমেলার প্রাণচাঞ্চল্য

নোবিপ্রবির সাহিত্য সমমনা বিভিন্ন ক্লাবের যৌথ অংশগ্রহণে আয়োজিত ১২-১৬ এপ্রিল পাঁচ দিনব্যাপী ‘বই-শাখী’ বইমেলা এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি

Read More »