গত ২ ও ৩ আগস্ট, ২০২৬ দুইদিনব্যাপী নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে বাংলা দর্পণ : সিজন ৭ | Bangla Dorpon : Season 7 অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে।
নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী স্যার, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম স্যার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হাসান উদ্দিন স্যার, ক্লাবের উপদেষ্টা সিফাত-ই-মান্নান ম্যাম ও বাংলা দর্পণ সিজন-৭ এর সম্মানিত বিচারক আশরাফুল ইসলাম শিমুল এর উপস্থিতি এবং শিক্ষার্থীদের পদচারণা অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে।
উক্ত প্রদর্শনীতে বিজয়ী ও প্রদর্শনীর পৃষ্ঠপোষকদের হাতে পুরষ্কার তুলে দিয়েছেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সাথে ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আমরা আশা করছি, এবারের জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী “বাংলা দপর্ণ: সিজন ৭” সাধারণ দর্শক ও শিক্ষার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা নিয়ে এসেছে। এখানে বিভিন্ন প্রতিভাবান আলোকচিত্রীর চোখে ধরা পড়া বাংলার রূপ, সংস্কৃতি এবং জীবনধারার প্রতিচ্ছবি প্রদর্শিত হয়েছে। দর্শকরা প্রতিটি ছবিতে বাংলার সৌন্দর্যকে নতুনভাবে আবিষ্কার করেছেন। আশা করছি, রোমাঞ্চকর অভিজ্ঞতার এই মুহূর্তগুলো তাদের মনে বিশেষ ছাপ ফেলেছে।
























