নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের ক্যামেরায় লুমিনারির শিশুশিক্ষা কার্যক্রমের গল্প: শিশুর চোখে জগতটা সবসময়ই রঙিন, কৌতূহলী ও সম্ভাবনাময়। সেই সম্ভাবনাকে আলোর পথে এগিয়ে নিতে নোবিপ্রবি লুমিনারি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। তাদের শিশুশিক্ষা কার্যক্রম বদলে দিচ্ছে ছোট্ট চোখগুলোর স্বপ্ন দেখার পথ, ছড়িয়ে দিচ্ছে শিক্ষার আলো।



নোবিপ্রবি লুমিনারির সুন্দর এই শিক্ষা কার্যক্রমের বিশেষ মুহূর্তগুলো ধারণ করেছেন, নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের সদস্যরা। যা ফুটিয়ে তুলেছে শিশুদের শেখার আনন্দ, নতুন স্বপ্ন গড়ার অনুপ্রেরণা এবং এক আলোকিত ভবিষ্যতের প্রতিচ্ছবি।
লুমিনারির এই প্রচেষ্টা শুধুমাত্র শিক্ষাদান নয়; বরং এটি শিশুদের আত্মবিশ্বাস গড়ে তোলা, তাদের সম্ভাবনাকে জাগিয়ে তোলা এবং সমান সুযোগের পথে এগিয়ে নেওয়ার এক অনন্য উদ্যোগ।
সমাজের প্রতিটি শিশু বেড়ে উঠুক আলোর ঝর্ণাধারায়, শিখুক, স্বপ্ন দেখুক এবং একদিন হয়ে উঠুক আগামীর পথপ্রদর্শক।
ছবি: মেহেদি হাসান পাটোয়ারী ও মেহেরাব জামাল তুষার



