নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে আলোকচিত্রে ভাষা আন্দোলন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে ভাষা আন্দোলনের চেতনাকে শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না রেখে ছবির ফ্রেমে তুলে ধরতে আমাদের এই বিশেষ আলোকচিত্র প্রদর্শনী ‘আলোকচিত্রে ভাষা আন্দোলন’।

আমরা প্রদর্শনীর জন্য ১৯৫২ সালের আলোকচিত্রীদের ক্যামেরায় তোলা কিছু ছবি বাছাই করেছিলাম। আন্দোলনের ইতিহাসের আলো-ছায়া, বর্ণমালার জন্য সংগ্রামের প্রতিটি মুহূর্ত, শহীদদের আত্নত্যাগ, আর মাতৃভাষার প্রতি ভালোবাসা—সবই ধরা পড়েছে তাঁদের ছবির ফ্রেমে।

নোবিপ্রবি উপাচার্য, অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল স্যার ও উপ-উপাচার্য এবং ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হক স্যারের উপস্থিতি এবং শিক্ষার্থীদের পদচারণা আমাদের প্রদর্শনীকে আরো প্রাণবন্ত করে তুলেছে।

You may also like

Prize Giving Ceremony of Bangla Dorpon season-7

গত ২ ও ৩ আগস্ট, ২০২৬ দুইদিনব্যাপী নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে বাংলা দর্পণ : সিজন ৭ | Bangla Dorpon :

Read More »