নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের নবীন বরণ অনুষ্ঠান

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি ক্লাবের নবীন বরণ অনুষ্ঠানে এক অনন্য আবহের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক স্যারকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সম্মানিত উপদেষ্টা মো. ইফতেখার পারভেজ স্যার ও সিফাত ই মান্নান ম্যাম।

অনুষ্ঠানটি ক্লাবের সদস্যদের উচ্ছ্বাস ও আন্তরিকতার মধ্য দিয়ে সাজানো হয়, যেখানে নবীন সদস্যদের পরিচিতি এবং ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হকের উপস্থিতি ক্লাবের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে। তিনি তাঁর বক্তব্যে ক্লাবের সৃজনশীল কার্যক্রমের প্রশংসা করেন।
নবীন সদস্যদের উদ্বুদ্ধ করতে এবং ক্লাবের পরিবারের সাথে তাদের সম্পৃক্ত করতে এই আয়োজন ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাব একতা ও সৃজনশীলতাকে আরও সুদৃঢ় করার অঙ্গীকার করে।

You may also like

প্রকৃতির নিরাপদ আশ্রয়: কচুরিপানা ফুল আর সাদা বকে সাজলো নোবিপ্রবি

সবুজ শ্যামলিমায় ঘেরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  ক্যাম্পাস যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অবারিত লীলাভূমি। আর এই সৌন্দর্যের কেন্দ্রবিন্দুতে এখন

Read More »

বইয়ের ঘ্রাণে উৎসবমুখর নোবিপ্রবি: ‘বই-শাখী’ বইমেলার প্রাণচাঞ্চল্য

নোবিপ্রবির সাহিত্য সমমনা বিভিন্ন ক্লাবের যৌথ অংশগ্রহণে আয়োজিত ১২-১৬ এপ্রিল পাঁচ দিনব্যাপী ‘বই-শাখী’ বইমেলা এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি

Read More »