খাদিজা জাহান, প্রচার সম্পাদক, নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাব
নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের চোখে: ভর্তি পরীক্ষার দিনগুলোতে ফুটে উঠেছে—স্বপ্ন, আবেগ আর মুহূর্তের গল্প।
ভর্তি পরীক্ষা যেন একটি নতুন যাত্রার সূচনা। নতুন মুখ, অজানা পরিবেশ, বুকের গভীরে লালিত স্বপ্ন, আর চোখজুড়ে অগণিত অনুভূতির প্রতিচ্ছবি।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার এ, বি ও সি ইউনিটের তিন দিন জুড়ে এই আবেগঘন সময়গুলোকে নিখুঁতভাবে লেন্সবন্দি করার প্রয়াস চালিয়েছে নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাব।



দেখা গেছে কেউ হয়তো প্রথমবারের মতো এমন পরিবেশে পা রেখেছে, কেউ নিঃশব্দে নিজের প্রস্তুতির শেষটা গুছিয়ে নিচ্ছে। অভিভাবকদের উদ্বিগ্ন চোখ, পরীক্ষার হল খোঁজার চঞ্চলতা প্রতিটি দৃশ্যে লুকিয়ে ছিল একটি করে স্বপ্নের গল্প।
তিন দিনজুড়েই নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের সদস্যরা ক্যামেরা হাতে ছড়িয়ে ছিল ক্যাম্পাসের প্রতিটি কোণায়। পরীক্ষার আগে একাগ্র প্রার্থনায় ডুবে থাকা মুখ, পরীক্ষার শেষে ক্লান্ত অথচ আশাবাদী চোখ সব কিছুই ধরা পড়েছে ফ্রেমে, শব্দহীন অথচ গভীর ভাষায়।



এই তিনটি দিন শুধুই পরীক্ষা নয়, ছিল অজস্র স্বপ্নের সূচনা। ছিল গল্প, প্রার্থনা, ভয় আর সাহসের নিরব সমাবেশ। সেই অনুভূতিগুলোই আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ছবির প্রতিটি ফ্রেমে।



২০২৪-২৫ শিক্ষাবর্ষের এ, বি ও সি ইউনিটের সকল পরীক্ষার্থীদের প্রতি রইল আন্তরিক শুভকামনা। তোমাদের স্বপ্ন যেন ছুঁয়ে ফেলে আকাশের চূড়া—তোমাদের যাত্রা হোক সাহসী, সফল এবং স্মরণীয়।



