নোবিপ্রবির সাহিত্য সমমনা বিভিন্ন ক্লাবের যৌথ অংশগ্রহণে আয়োজিত ১২-১৬ এপ্রিল পাঁচ দিনব্যাপী ‘বই-শাখী’ বইমেলা এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে।
জ্ঞানচর্চা, সাহিত্যপ্রেম এবং সাংস্কৃতিক সম্প্রীতির এই মিলনমেলায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো ক্যাম্পাসকে করে তুলেছে আরও প্রাণবন্ত ও আলোকিত।
এই বর্ণিল আয়োজনের কিছু বিশেষ মুহূর্ত নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের ক্যামেরায় ধরা পড়েছে, যা বইমেলার প্রাণচাঞ্চল্য ও সৌন্দর্যকে নতুনভাবে তুলে ধরেছে।
ছবি: আসিফ ইকবাল সজিব।




















