আজ ১৮ জানুয়ারি, ২০২৬ নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাণবন্ত ‘ফটোওয়াক’ (Photowalk) সফলভাবে সম্পন্ন হয়েছে। মূলত ক্লাবের সাধারণ সদস্যদের মাঝে ফটোগ্রাফির শৈল্পিক ও কারিগরি জ্ঞান ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজনের পরিকল্পনা করা হয়।
ফটোওয়াকে ফটোগ্রাফির মৌলিক বিষয় ‘কম্পোজিশন’ এবং ‘ফ্রেমিং’ এর ব্যবহারিক প্রয়োগগুলো সদস্যদের হাতে-কলমে শেখানো হয়েছে।
নতুন কিছু শেখার প্রবল আগ্রহ এবং সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনটিকে অত্যন্ত উৎসাহব্যঞ্জক ও সার্থক করে তুলেছে। সাধারণ সদস্যদের এই স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস ভবিষ্যতে ক্লাবের এমন আরও সৃজনশীল কার্যক্রম অব্যাহত রাখতে অনুপ্রেরণা যোগাবে।












