নতুন বছরে নোবিপ্রবির প্রতিটি কোণ যেন স্মৃতির আয়নায় আরও উজ্জ্বল হয়ে ওঠে। ক্যাম্পাসের ভোরের স্নিগ্ধতা, পড়ন্ত বিকেলের সোনালি আভা আর রাতের নির্জনতায় ছড়িয়ে থাকা তারার আলো—এসব মুহূর্ত যেন জীবনকে নতুন করে উপলব্ধি করায়। বছরের পর বছর ধরে এই ক্যাম্পাস শুধুই জ্ঞানের উৎস নয়, স্বপ্নের আলাপন আর প্রকৃতির মায়াময় সৌন্দর্যের এক মহাকাব্য।






নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের তোলা এই ছবিগুলোতে ধরা পড়েছে সেই জীবন্ত গল্প, যেখানে ক্যাম্পাসের প্রতিটি জায়গা হয়ে উঠেছে একেকটি অনুভূতির প্রতীক। নতুন বছর আমাদের জন্য বয়ে আনুক এমন আরও অনেক সুন্দর অমলিন মুহূর্ত।
নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে নতুন বছরে ক্যাম্পাসকে ফিরে দেখা!









