ক্যাম্পাসে জলের ক্যানভাসে ডানা ঝাপটানো অতিথি

লেখা: সুমাইয়া বিনতে তাহের, উপ-জনসংযোগ সম্পাদক।

ছবি: আশরাফুল ইসলাম শিমুল।

প্রাণের স্পন্দন নোবিপ্রবি’র ময়না দ্বীপে শীতের স্নিগ্ধ সকালে কুয়াশার চাদর ভেদ করে যখন সূর্যের প্রথম কিরণ পড়ে ময়না দ্বীপের স্বচ্ছ জলে, তখন ডানা ঝাপটানোর এক অপূর্ব ছন্দে জেগে ওঠে নোবিপ্রবি ক্যাম্পাস। হাজার মাইল পথ পাড়ি দিয়ে আসা অতিথি পাখিরা যেন ডানা মেলে খুঁজে পেয়েছে এক নিরাপদ আশ্রয়।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ময়না দ্বীপ এখন শুধু বিশ্ববিদ্যালয়ের অংশ নয়, বরং প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। সরালি, বালিহাঁসসহ নানা প্রজাতির পরিযায়ী পাখির কলকাকলিতে তৈরি হয়েছে এক মায়াবী পরিবেশ। এই পাখিরা আমাদের অতিথি; তাদের এই বিচরণ আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষায় যেমন ভূমিকা রাখছে, তেমনি আমাদের যান্ত্রিক ক্যাম্পাসে নিয়ে এসেছে এক অনাবিল প্রশান্তি।

এই সৌন্দর্য ধরে রাখা আমাদের সবার কর্তব্য। পাখিদের আবাসে যেন কোনো ব্যাঘাত না ঘটে, তারা যেন মানুষের আচরণে আতঙ্কিত না হয় সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখা জরুরি।

You may also like

বাংলা দর্পণ সিজন ৭-এর আলোকচিত্রযাত্রা নিয়ে আজকের খবরের কাগজে বিশেষ প্রতিবেদন

আজকের দৈনিক যুগান্তর | ক্যাম্পাস তারুণ্য (পাতা ৭) এ ‘নোবিপ্রবিতে বাংলা দর্পন: ক্যামেরার ফ্রেমে চেনা জগতের অচেনা গল্প’ শিরোনামে বাংলা

Read More »

ক্যাম্পাস পাতায় বাংলা দর্পণ সিজন ৭—আলোকচিত্রে চেনা জগতের নতুন পাঠ

আজকের খবরের কাগজ | ক্যাম্পাস পাতায় ‘ক্যামেরার ফ্রেমে চেনা জগতের অচেনা গল্প’ শিরোনামে বাংলা দর্পণ : সিজন ৭ | Bangla

Read More »