নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী এবং প্রতিযোগিতা

বহু প্রতীক্ষার পর জাতীয় আলোকচিত্র প্রদর্শনী এবং প্রতিযোগিতা, Print Gallery presents বাংলা দর্পণ : সিজন ৬ | Bangla Dorpon : Season 6 অনুষ্ঠিত হতে যাচ্ছে।
যথাসময়ে এক্সিবিশনটি করতে না পারায় নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাব আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। অনাকাঙ্খিত বিলম্ব হওয়ার কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রত্যয় স্কিম বাতিলের আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, বন্যা পরিস্থিতিসহ দেশের অস্থিতিশীল অবস্থা।

নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে আগামী ৪ নভেম্বর, ২০২৪ তারিখে আয়োজিত হতে যাচ্ছে জাতীয় পর্যায়ে ফটোগ্রাফি প্রদর্শনী ও প্রতিযোগিতা “বাংলা দর্পণ সিজন-৬”। দিনব্যাপী আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিভাবান আলোকচিত্রীর তোলা অসাধারণ সব ছবি প্রদর্শিত হবে।
এই আয়োজনে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠান দেখার এবং উপভোগ করার জন্য সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আপনাদের উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে প্রাণোচ্ছল এবং সাফল্যমণ্ডিত করে তুলবে।
নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।
অনুষ্ঠানের সময়সূচিঃ
📅 তারিখঃ ৪ নভেম্বর, ২০২৪; রোজ সোমবার।
🕙 সময়ঃ সকাল ১০ টা
📍 অনুষ্ঠানের স্থানঃ কেন্দ্রীয় খেলার মাঠ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

You may also like

বাংলা দর্পণ সিজন ৭-এর আলোকচিত্রযাত্রা নিয়ে আজকের খবরের কাগজে বিশেষ প্রতিবেদন

আজকের দৈনিক যুগান্তর | ক্যাম্পাস তারুণ্য (পাতা ৭) এ ‘নোবিপ্রবিতে বাংলা দর্পন: ক্যামেরার ফ্রেমে চেনা জগতের অচেনা গল্প’ শিরোনামে বাংলা

Read More »

ক্যাম্পাস পাতায় বাংলা দর্পণ সিজন ৭—আলোকচিত্রে চেনা জগতের নতুন পাঠ

আজকের খবরের কাগজ | ক্যাম্পাস পাতায় ‘ক্যামেরার ফ্রেমে চেনা জগতের অচেনা গল্প’ শিরোনামে বাংলা দর্পণ : সিজন ৭ | Bangla

Read More »