আজ আমরা আমাদের আন্তঃবিশ্ববিদ্যালয় ভার্চুয়াল ফটো এক্সিবিশন, “বাংলা দর্পণ – সিজন ৪” এর চূড়ান্ত বিজয়ীদের ফলাফল ঘোষণা করছি।
প্রথম স্থান অধিকার করেছেনঃ আশিকুর রহমান সাকিব
দ্বিতীয় স্থান অধিকার করেছেনঃ সাজ্জাদ হোসেন
তৃতীয় স্থান অধিকার করেছেনঃ আরিফ হাসান
বিজয়ী সকলকে নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাব এর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে উক্ত এক্সিবিশনে অংশগ্রহণকারী সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আগামীর জন্য রইলো অনেক শুভ কামনা। বিজয়ী সকলের সাথে খুব শীঘ্রই যোগাযোগ করা হবে এবং আপনাদের পুরষ্কার কুরিয়ারের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে পাঠিয়ে দেয়া হবে।
সবাইকে আবারো অনেক অনেক ধন্যবাদ এই পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকার জন্য। আপনাদের মূল্যবান অংশগ্রহণ এবং সহযোগিতার মাধ্যমে নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাব অনেক দূর এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করছি।