Honorable Advisor
Executive Committee
SPEECHES FROM CLUB LEADERS
Adnan Rony
PRESIDENT
শখের বশে ফটোগ্রাফির যাত্রা। এর কিছুদিন পর থেকেই এই ক্লাবের সাথে যুক্ত হওয়া। এই ক্লাব থেকে অনেক কিছু শিখেছি, জেনেছি ভবিষ্যতে আরো জানার ও শিখার আছে।অল্প কিছুদিনের যাত্রায় অনেক বড় দায়িত্ব কাঁধে।এই ক্লাব থেকে আমাদের সবার অনেক এক্সপেকটেশন আর সপ্ন আছে। সেই এক্সপেকটেশন আর সপ্ন নিয়ে ক্লাবকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এটাই এখন মুখ্য বিষয়।নোবিপ্রবি ফোটোগ্রাফি ক্লাব কে অনেক অনেক ধন্যবাদ আমার উপর বিশ্বাস রাখার জন্য। আমাকে এতো বড় দায়িত্ব দেওয়ার জন্য। আমি আমার ক্লাবকে অনেক দূর নিয়ে যাওয়ার স্বপ্ন দেখি। ফটোগ্রাফী নিয়ে সারা বিশ্ব এখন উন্মাদনা বিরাজমান, সবার হাতে হাতে ক্যামেরা। স্মার্টফোনে তো সামনে একটা, পেছনে একটা! এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে আমাদের সবার হাতেই কিন্তু যন্ত্রখানি পৌঁছে গেছে। আর কোন শিল্পমাধ্যমে মনে হয় প্রযুক্তি এতখানি বিপ্লব আনতে পারেনি, যতটা পেরেছে ফটোগ্রাফীর ক্ষেত্রে। ফোটোগ্রাফারদের প্রয়োজন কমেনি, বরং আগের তুলনায় অনেক বেড়েছে। এক ফেসবুকেই দেখুন কতজন প্রফেশনাল ওয়েডিং ফটোগ্রাফার এর ফ্যান পেজ, এরা সবাই কিন্তু মোটামুটি নিজেদের ক্ষেত্রে প্রতিষ্ঠিত। ফটোজার্নালিস্ট এবং ফাইন আর্ট ফটোগ্রাফারদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কিন্তু কেন? আমার ধারনা এ্রর একটা বড় কারন দৃ্ষ্টিভঙ্গির পরিবর্তন এবং ইন্টারনেটের মাধ্যমে বিশ্বজুড়ে ফটোগ্রাফীর অবাধ বিস্তার। মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি ছবি দেখতে চায় ও ছবি তুলতে চায় তাই আমি আমার ক্লাব থেকে যারা ফোটোগ্রাফি শিখতে চায় বা জানতে চায় তাদের জন্য সেই সুযোগ তৈরি করবো।।এই ক্লাব থেকে সারা বাংলাদেশের মানুষ অনেক কিছু শিখবে জানবে এটাই আমি চাই।এই ক্লাব এর সেই প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত যারা ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। পরিশেষে একটি কথা আমি আমার নতুন মেম্বারদের কে নিয়ে নতুন ভাবে নতুন উদ্দীপনায় কাজ করে যাবো ইনশাআল্লাহ।
Md. Parvej Khan Joy
GENERAL SECRETARY
আমরা যারা ছবি তুলতে ভালোবাসি, তাদের কাছে ফটোগ্রাফি টা শুধু একটা প্যাশন নয়, বরং ভালো লাগার ও ভালো থাকার একটা উপায়। ক্যাম্পাসে আসার পর সেই ভালো লাগা থেকেই ২০১৮ সালে নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের সাথে যুক্ত হওয়া। এই ক্লাবের সকল সদস্যদের মধ্যে ছবি তোলার এক অদ্ভুত নেশা দেখে সবসময়ই অনুপ্রাণিত হতাম, সবসময়ই এক অন্যরকম আনন্দ কাজ করতো নিজের ভেতর।
এই ক্লাবের প্রতি টানটা তাই একদম ভেতর থেকে আসে। এই ক্লাব থেকে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। এই ক্লাবের মাধ্যমেই ছোটোখাটো বেশ কিছু অর্জনও ঝুলিতে যোগ হয়েছে। এবার ইচ্ছেটা তাই আরও বড়। শুধু ক্যাম্পাস নয়, নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের নাম যেন সারা দেশে ছড়িয়ে পড়ে সেই প্রয়াস নিয়েই আমরা আমাদের নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের ষষ্ঠ কার্যনির্বাহী কমিটির যাত্রা শুরু করছি। শুধু এই ক্যাম্পাস বা দেশে নয়, পুরো বিশ্বে যেন আমরা আমাদের নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের প্রতিনিধিত্ব করতে পারি তার সম্পূর্ণ চেষ্টা আমরা করে যাবো।
নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের সাথে যারা সবসময় ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা আশা করছি আমাদের এই নতুন পথচলায় আমরা আপনাদের সবসময় পাশে পাবো।