ছবি জমাদানের তারিখ
ছবি জমা শুরু
৭ই মে ২০২১, শুক্রবার
ছবি জমা শেষ
১৬ই মে ২০২১, রবিবার
থিম
১। Open (সবার জন্য উন্মুক্ত)
২। Campus (শুধুমাত্র নোবিপ্রবির শিক্ষার্থীদের জন্য)
নিয়মাবলী
বাংলা দর্পণ সিজন-৪ এ শুধুমাত্র বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
১। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর নিজের তোলা ছবি হতে হবে। কোন প্রকারেই অন্য ব্যক্তির তোলা ছবি নিজের বলে জমা দেওয়া যাবেনা।
২। ক্যামেরা এবং মোবাইল যেকোনো মাধ্যমে তোলা ছবি জমা দেওয়া যাবে। তবে ছবির কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে।
৩। ছবি জমা দিতে হবে NSTUPC এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
৪। একজন অংশগ্রহণকারী সর্বনিম্ন 1 টি এবং সর্বোচ্চ 4 টি ছবি জমা দিতে পারবেন। তবে কোনো ছবির সাইজ 6 MB এর বেশি হতে পারবেনা।
৫। ছবি জমা দেওয়ার পূর্বে নিম্নোক্তভাবে রিনেম (Rename) করে নিতে হবেঃ
Photo-Serial-No_Caption_Theme_Full name_University_Mobile no
Example: 01_Beautiful Bangladesh_Open_Jahidul Hoque_NSTU_01521******
৬। প্রাথমিক বাছাইয়ের পর রেজিস্ট্রেশন প্রক্রিয়া, ফিস এবং ডেডলাইন জানিয়ে দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে যদি কোন ফটোগ্রাফার রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হোন তাহলে তার ছবি এক্সিবিশনে প্রদর্শনের জন্য অনুপযোগী বলে বিবেচিত হবে।
৭। নেতিবাচক মনোভাব প্রকাশ করে(উস্কানিমূলক, রাজনৈতিক, সাম্প্রাদায়ীকতা, নারীর প্রতি সহিংসতা ইত্যাদি) এমন ছবি প্রাথমিক বাছাইয়ের জন্য বিবেচিত হবেনা।
৮। NSTUPC এই প্রদর্শনীর সকল নিয়ম পরিবর্তন, পরিবর্ধন এবং বাতিলের ক্ষমতা রাখে।
প্রদর্শনীর ভ্যেনু
করোনা ভাইরাস মহামারীর কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় এবারের প্রদর্শনীটি ভ্যেনুতে করা সম্ভব হচ্ছে না। ভার্চুয়াল প্লাটফর্মে প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে।
রেজিস্ট্রেশন ফি
চূড়ান্ত নির্বাচিত ছবিগুলোর জন্য ১৮০ টাকা ফি প্রদান করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়ার বিস্তারিত পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
রেজিস্ট্রেশন করতে ভিজিট করুনঃ https://nstupc.com/registration-process
পুরস্কার এবং স্মারক
- বিচারকদের রায়ে নির্বাচিত ১ম, ২য় এবং ৩য় বিজয়ী বিশেষ সম্মাননা স্মারক(ক্রেস্ট) এবং সার্টিফিকেট লাভ করবে।
- এছাড়াও প্রদর্শনীতে রেজিস্ট্রেশন করা সকল অংশগ্রহণকারী সম্মাননা স্মারক(ক্রেস্ট) এবং সার্টিফিকেট পাবে।